খাগড়াছড়িতে ‘স্ট্যার ফর এনআইডি’ কর্মসূচি পালিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি ॥ জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারা দেশের মতো খাগড়াছড়িতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল ১১ টায় জেলা সদরের নারানখাইয়া এলাকায় জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করে। এসময় তারা সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মচারীরা নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এসময় খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো.কামরুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের, পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, খাগড়াছড়ি জেলা নির্বাচন হিসাব সহকারী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীতে তারা বলেন ,‘ এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে অন্য কোথাও না নেওয়ার অনুরোধ জানান । এনআইডি সেবা ইসির অধীনে থাকবে, এটি যৌক্তিক দাবি। এনআইডি ইসির অধীনে না থাকলে নাগরিক সেবা বাধাগ্রস্ত হবে বলে জানান তারা। ’







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































